১৩ তম জাতীয় নির্বাচন: ১১৫ প্রতীক সংরক্ষণ, শাপলা প্রতীক পেল না এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১১৫টি প্রতীক সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া শাপলা প্রতীক।

আজ বুধবার নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

তালিকায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা থাকলেও সেটি স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পর ইসি দলটির নিবন্ধন স্থগিত করে। অন্যদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়া জামায়াতে ইসলামী তাদের পুরোনো প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পেয়েছে।

ইসির তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্যে রয়েছে—আপেল, আম, আনারস, কলম, কলস, আলমারি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কম্পিউটার, গাভি, গরুর গাড়ি, ঘোড়া, চেয়ার, চশমা, ছাতা, টিউবওয়েল, ট্রাক, টেলিভিশন, ধানের শীষ, প্রজাপতি, ফুটবল, ফুলের টব, বাইসাইকেল, বেলুন, বৈদ্যুতিক পাখা, মোমবাতি, মোবাইল ফোন, রিকশা, লাঙল, শঙ্খ, হাতি, হাতপাখা, সেলাই মেশিন, স্যুটকেস, হেলিকপ্টারসহ আরও বহু প্রতীক।

সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, আগে প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। এবার তা বাড়িয়ে ১১৫টি করা হয়েছে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল রয়েছে ৫০টি, তবে সামনে আরও কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে।

এদিকে এনসিপি নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কাছে ই–মেইলে আবেদন করে আবারও শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *