ঢাবিতে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আজ ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগেরে যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদি আলীজাদেহ মুসাভী। সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি মো: মোস্তফার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম।এ ধর্মই প্রথম মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং সভ্যতা বিনির্মাণে ভূমিকা রেখেছে।তারা বলেন, ইসলামী সভ্যতা বলতে শুধু এটা নয় যে আমি নামায পড়ি কিংবা রোযা রাখি। বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনের সর্বত্র ইসলামী ধারায় জীবন যাপন করাই ইসলামী সভ্যতার প্রথম কথা।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *