শাপলা প্রতীক না পেলে রাজপথে সমাধান হবে -এনসিপি নেতা সারজিস আলম

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে এনসিপি। প্রতীক না পেলে সমাধান হবে রাজপথে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জে দলের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বৈধ প্রক্রিয়া মেনেও আবেদন করার পর নির্বাচন কমিশন কোনো যুক্তিসংগত ব্যাখ্যা দেয়নি। তিনি দাবি করেন, ইসি প্রভাবিত হচ্ছে। এ সময় তিনি জানান, গণ অধিকার পরিষদ, এবি পার্টি ও সমমনা কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। তবে প্রধান লক্ষ্য শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ। তিনি আরও বলেন, নিরপরাধদের মামলায় হয়রানি বন্ধ না হলে এনসিপি আন্দোলনে নামবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমালোচনা করে তিনি দাবি করেন, অতীত নির্বাচনে সুবিধাভোগীদের বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *