রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রার্থীর আইনি নোটিশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলেছেন ওই বিভাগের সাবেক শিক্ষার্থী রাহাত ইসলাম (হৃদয়)। লিখিত পরীক্ষায় অংশ নিলেও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত না হওয়ায় তিনি অভিযোগ করেন, নিয়োগের আগে তাঁর কাছে অর্থ দাবি করা হয়েছিল। অর্থ না দেওয়ায় তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

রাহাত অভিযোগ করেছেন, বিভাগের চেয়ারম্যান সরাসরি তাঁকে বলেছেন, চাকরি পেতে হলে নির্দিষ্ট প্রক্রিয়ায় অর্থ দিতে হবে। অভিযোগের সঙ্গে তিনি চেয়ারম্যানের সঙ্গে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংযুক্ত করেছেন। এছাড়া লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ও বিষয় আগে থেকেই নির্দিষ্ট প্রার্থীদের জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি।

২১ সেপ্টেম্বর উপাচার্যসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করার পর কোনো পদক্ষেপ না নেওয়ায় রাহাত আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ নুরুল হুদার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে সাত দিনের মধ্যে তদন্ত ও নিয়োগ কার্যক্রম বাতিলের দাবি জানানো হয়েছে, অন্যথায় রিট করার ঘোষণা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মীর মেহবুব আলম বলেন, “এটা মনগড়া অভিযোগ। স্বচ্ছ প্রক্রিয়াতেই নিয়োগ হয়। রাহাত আমারই ছাত্র, কিন্তু ২৩ জনের মধ্যে সে প্রথম ১০ জনের মধ্যেও আসতে পারেনি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং আইনি নোটিশকেও আইনানুগভাবে মোকাবিলা করা হবে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *