খাগড়াছড়িতে ধর্ষণবিরোধী অবরোধে সংঘর্ষ, গুইমারায় বাজারে আগুন

ভেতরের খবর নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ডাকা অবরোধ চলাকালে গুইমারা উপজেলার রামেসু বাজারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা একটার দিকে এ ঘটনায় বাজারের একাধিক দোকান ও পাশের বসতবাড়ি পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমর্থনকারীদের কথা-কাটাকাটির একপর্যায়ে গুলির শব্দ শোনা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুখোশধারীসহ ২০-২৫ জন বাজারে হামলা চালিয়ে লুটপাট করে এবং দোকান, বাড়িঘর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল জোরদার করা হয়েছে।

এদিকে খাগড়াছড়ি শহরেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে দোকানপাট বন্ধ রয়েছে, সড়কে চলাচলও সীমিত। জেলা প্রশাসকের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “পার্বত্য অঞ্চলের অশান্ত পরিস্থিতি থেকে একটি পক্ষ ফায়দা লুটতে চাইছে।”

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে পাহাড়ি কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। অচেতন অবস্থায় তাকে খেত থেকে উদ্ধার করা হয়। ঘটনায় একজনকে আটক করে আদালতের রিমান্ডে পাঠানো হয়েছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *