জাতীয় নির্বাচন পর বইমেলা আয়োজন করবে বাংলা একাডেমি

ভেতরের খবর নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলা স্থগিত করেছে বাংলা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে আসন্ন জাতীয় নির্বাচনের পর মেলার আয়োজন করা হবে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বইমেলা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজন করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)সহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে ২০২৬ সালের জন্য নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে।

এর আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু করার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন তারিখ প্রকাশক ও অংশীজনদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে জানানো হবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…

    কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় মৎস্য ঘেরের পানিতে ডুবে আয়েশা খানম নামের এক শিশুর মৃত্যু মৃতু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাহিরশিমুল গ্রামে এ ঘটনা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *