ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের এক জনসভায় মর্মান্তিক দুর্ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিজয়ের রাজ্য সফর উপলক্ষে আয়োজিত ওই বিশাল জনসভায় ৩০ হাজারের বেশি মানুষ উপস্থিত ছিলেন, যদিও পুলিশ অনুমতি দিয়েছিল সর্বোচ্চ ৩০ হাজার জনের জন্য।
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, অনুমতির দ্বিগুণ মানুষ সমাবেশস্থলে ভিড় করায় মঞ্চের চারপাশের ব্যারিকেড ভেঙে পড়ে। দীর্ঘ ছয় ঘণ্টা দেরিতে থালাপতি বিজয় পৌঁছালে জনতার মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই চাপে পড়ে অনেকে দম বন্ধ হয়ে মারা যান।
ভয়াবহ এই ঘটনায় বহু শিশু বাবা-মাকে হারিয়ে ফেলে; অনেক পরিবারই ছিন্নভিন্ন হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজয় নিজেই বক্তব্য বন্ধ করে অসুস্থদের পানি দেন এবং নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে সবার প্রতি আহ্বান জানান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ এক আবেগঘন পোস্টে থালাপতি বিজয় লিখেছেন,
আমার হৃদয় ভেঙে গেছে। এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রাণ হারানো পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে ও ৫ জন মেয়ে শিশু রয়েছে।
আহতদের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারী চিকিৎসাধীন।
তিনি আরও জানান, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা হবে এবং ঘটনাটির কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।
থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (TVK)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ ছিল তার চলমান রাজ্য সফরের অংশ। বিপুল জনসমাগম ও ভক্তদের অতি উৎসাহেই দুর্ঘটনা ঘটে গেছে বলে দাবি দলের।
সম্প্রতি অভিনয়জীবনের সমাপ্তি ঘোষণা করেছেন এই দক্ষিণী সুপারস্টার। তার ক্যারিয়ারের শেষ ছবি ‘জন নায়ক’ মুক্তির অপেক্ষায়, যেখানে তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে।
২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বিজয়ের। ইতোমধ্যে তিনি তার রাজনৈতিক দলকে সংগঠিত করতে রাজ্যজুড়ে সফর করছেন।
জনতার ভালোবাসায় সিক্ত এই তারকার সমাবেশে এমন দুর্ঘটনা দক্ষিণ ভারতের রাজনৈতিক অঙ্গনে গভীর দুঃখের ছায়া ফেলেছে।
কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার
ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চুরির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে আজিম উদ্দিন নামের পুলিশের ১ কনস্টেবল হামলার শিকার হয়েছেন। এ…