ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনের জন্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুতির কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি পোলিং স্টাফ প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমেও সহায়তার আশ্বাস দেন। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর