শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, এনসিপির সংবাদ সম্মেলন বর্জন

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা-কর্মীর দুর্ব্যবহারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাংবাদিকেরা দলের সংবাদ সম্মেলন বর্জন করেছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা হুমায়ূন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পাশেই অবস্থানরত এনসিপির নেতা-কর্মীরা আখতার হোসেন ও তাসনিম জারাকে বরণ করতে স্লোগান শুরু করেন। এতে সাংবাদিকদের কাজে ব্যাঘাত ঘটলে বিষয়টি শান্ত করতে বলা হয়। কিন্তু এ সময় কয়েকজন কর্মী সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ ঘটনার পর সাংবাদিকেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাংবাদিকেরা বর্জনের ঘোষণা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করছেন, যদিও এনসিপির কয়েকজন নেতা তাঁদের ফেরাতে চেষ্টা করেছিলেন।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ দুঃখজনক ও নিন্দনীয়। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরার সময় এ ঘটনা ঘটে। তাঁর সফরসঙ্গীদের মধ্যে এনসিপি নেতারাও ছিলেন।

@ইয়াসমিন রিমা, ভেতরর খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *