ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজীপুরের সুরাবাড়ী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের পূজামণ্ডপে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ভজেন্দ্র সরকার নামে মন্দিরের সহ-সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার নবমীর পূজা চলাকালে পূজামণ্ডপের পাশে কয়েকজন শিশু খেলা করছিল। এসময় ভজেন্দ্র সরকার এক মুসলিম শিশুকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করা হয়।
পরবর্তীতে শিশুটির স্বজন ও স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ভজেন্দ্র সরকারকে গ্রেপ্তার করে।
কাশিমপুর থানার ওসি জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।