ভেতরের খবর নিউজ ডেস্ক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ৪৪টি নৌযানের মধ্যে একটি বাদে বাকি সব আটক করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌ-অবরোধ ভাঙার চেষ্টা ব্যর্থ করা হয়েছে এবং আটক যাত্রীদের নিরাপদে ইউরোপে ফেরত পাঠানো হবে। আটক নৌযানগুলোকে আশদোদ বন্দরে নেওয়া হচ্ছে। এ বহরে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ বিভিন্ন দেশের প্রায় ৫০০ যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে গ্রেটা থুনবার্গসহ খ্যাতনামা অধিকারকর্মী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরাও রয়েছেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


