ভেতরের খবর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে বিএনপির মতবিনিময় সভায় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, এই দফাগুলোর মাধ্যমেই তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার রূপরেখা ও জনগণের উন্নয়ন পরিকল্পনা জানানো হবে। টুকু আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়ার দায়িত্ব বিএনপির। বৃহস্পতিবার (২ অক্টোবর) শহরের রেলগেট ট্রাকস্ট্যান্ডে পৌরসভার সাতটি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ বক্তব্য দেন তিনি। সভায় জেলা ও শহর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


