বিএনপির ৩ থানা আহ্বায়ক কমিটি অনুমোদন

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী): সিলেট মহানগর বিএনপির অন্তর্গত কোতোয়ালি, বিমানবন্দর ও শাহপরাণ (রহ.) থানা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।রোববার (৫ অক্টোবর) সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তিনটি থানা কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নতুনভাবে গঠিত এ আহ্বায়ক কমিটিগুলোকে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানা বিএনপি
১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: ওলিউর রহমান সোহেল
সদস্য সচিব: শুয়াইব আহমদ শুয়েব
সদস্য: বদরুদ্দোজা বদর, আমির হোসেন, সালেহ আহমদ গেদা, আব্দুল হাকিম, মির্জা বেলায়েত হোসেন লিটন, মুফতি রায়হান উদ্দিন মুন্না, শেখ কবির আহমদ, তারেক আহমদ খান, মনজুরুল হাসান মঞ্জু, জাহাঙ্গীর আলম, নাদির খান, জাকির মজুমদার ও রাসেল আহমদ।

বিমানবন্দর থানা বিএনপি
৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: আব্দুল কাদির সমছু
সদস্য সচিব: সৈয়দ সারওয়ার রেজা
সদস্য: সাদিকুর রহমান সাদিক, মো. লুৎফুর রহমান, আব্দুল ওয়াদুদ মিলন ও মিজান আহমদ।

শাহপরাণ (রহ.) থানা বিএনপি
১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি
আহ্বায়ক: আব্দুল মুনিম
সদস্য সচিব: খোরশেদ আহমদ খুশু
সদস্য: সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দুর রহিম মল্লিক, মো. লুৎফুর রহমান মোহন, খায়রুল ইসলাম খায়ের, মো. তাহির আলী, মো. তাজুল ইসলাম, মো. আল মামুন খান, মো. সালেক আহমদ ও জিয়াউর রহমান সুমন।

সিলেট মহানগর বিএনপির নেতারা জানান, থানা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতেই এসব আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *