ভেতরের খবর নিউজ ডেস্ক: কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননাকর একটি ভিডিও পোস্ট হয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
ঘটনার পর রাতেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার বাসার সামনে জড়ো হয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


