তারেক রহমানের বক্তব্য ‘বিএনপি ভিন্নমত দিলেই সমস্যা, এটাই তো গণতন্ত্র নয়’

ভেতরের খবর নিউজ ডেস্ক: ১৭ বছর পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ইস্যুতে বিএনপি ভিন্নমত পোষণ করলেই সেটিকে সমস্যা হিসেবে দেখা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী।

তিনি বলেন, ‘আমাকে যদি অন্যের সঙ্গে একমত হতে হয়, তাহলে গণতন্ত্র; আর যদি দ্বিমত করি, তাহলে গণতন্ত্র না এটা কেমন গণতন্ত্র?’

সংস্কার বিষয়ে জামায়াতসহ বিভিন্ন দলের সঙ্গে মতবিরোধ প্রসঙ্গে তারেক রহমান জানান, ‘বিএনপি কোনো বিষয় লুকোচুরি করছে না। যা ভুল মনে হচ্ছে, সেটিই স্পষ্টভাবে বলছে।’

তিনি আরও বলেন, রাষ্ট্র মেরামতে সংস্কার জরুরি—যেমন একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এ ধরনের প্রস্তাব বিএনপি আগেই দিয়েছে, যখন দেশে স্বৈরাচার চলছিল। এখন অনেকেই সংস্কারের কথা বললেও, তখন কেউ মুখ খোলেনি বলেও মন্তব্য করেন তিনি।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *