চান্দিনায় সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আড়াই ঘণ্টা ধরে বৃদ্ধ আলী আকবরকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য দুই বছর আগে রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। পরে বোরহান সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে বারবার চাপ দিতে থাকেন। টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে খুঁটিতে বেঁধে মারধর করা হয়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযুক্ত বোরহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *