ভেতরের খবর নিউজ ডেস্ক: ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ভোটে জয় পেয়েছে বাংলাদেশ। শুরুতে কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও শেষ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


