আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে হত্যার নির্দেশ ছিল: আসিফ মাহমুদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এলজিআরডি ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেওয়া জবানবন্দিতে তিনি বলেন,”২০২৪ সালের ৫ আগস্ট আমার সামনেই পুলিশের গুলিতে দুজন নিহত হন। পরে জানতে পারি মোট ছয়জন আন্দোলনকারীকে হত্যা করা হয়।”

তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা আন্দোলন প্রত্যাহারের চাপ দেয়। “ডিবি কার্যালয়ে আটকে রেখে আমাদের জানানো হয়, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে সেখানে আনা হয়েছে। আন্দোলন না থামালে আমাদের হত্যা করার নির্দেশ রয়েছে। তবে তারা দয়া করে আমাদের বাঁচিয়ে রেখেছেন।”

চানখারপুলে ওইদিন পুলিশের ব্যবহৃত অস্ত্র হিসেবে চাইনিজ রাইফেল ও শর্টগানের কথাও উল্লেখ করেন তিনি। আসিফ মাহমুদের দাবি, ঘটনাটির কিছু পর শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন।

এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা, গুলি চালানো পুলিশ সদস্য ও কমান্ড কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণ মুলতবি করে আগামী ১৬ অক্টোবর অবশিষ্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামীমসহ অন্যান্যরা।

গত ১৪ জুলাই এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *