ওটা ছিল কসাইখানা’ ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনিদের বর্ণনা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসরায়েলের বন্দিশিবির থেকে মুক্তি পাওয়া গাজার খান ইউনিসের কয়েকজন ফিলিস্তিনি তাঁদের ভয়াবহ বন্দিজীবনের অভিজ্ঞতা জানিয়েছেন আল–জাজিরাকে।

আবদাল্লাহ আবু রাফি, যিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন, বলেন, “আমরা ছিলাম এক কসাইখানায়, কারাগারে নয়। দুর্ভাগ্যজনকভাবে ওই কসাইখানার নাম ছিল ওফের কারাগার। অনেক তরুণ এখনো সেখানে কষ্টে আছে।” তিনি জানান, কারাগারে তোশক, খাবার বা ন্যূনতম মানবিক সুবিধা কিছুই ছিল না।

আরেক মুক্তিপ্রাপ্ত বন্দী ইয়াসিন আবু আমরা বলেন, “খাবার, নির্যাতন, প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক। আমি টানা চার দিন কিছু খাইনি।” খান ইউনিসে ফিরে এসে তিনি প্রথমবার কিছু মিষ্টি খেতে পেরেছেন।

সাইদ শুবাইর, যিনি একই দিনে মুক্তি পান, বলেন, “কারাগারের বাইরে সূর্য দেখা এক অবর্ণনীয় অনুভূতি। আমার হাত এখন শৃঙ্খলমুক্ত। স্বাধীনতা অমূল্য।”

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যাঁদের অনেকে আজীবন বা দীর্ঘ মেয়াদি সাজা ভোগ করছিলেন। এছাড়া গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আটক আরও প্রায় ১ হাজার ৭১৮ জন ফিলিস্তিনিকেও ছেড়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ এঁদের ‘বলপূর্বক গুম হওয়া’ ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিল।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    জাইকার প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক,

    ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে…

    নেপালে বন্যার ক্ষতি, পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে ভয়াবহ বন্যা ও আকস্মিক জলপ্রবাহে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এবার সামনে এসেছে পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, অবকাঠামো ও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *