আগুনে পুড়ে ছাই ১৬ টি দেহ, রাষ্ট্রের কোন সাড়া নেই

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের বিরতির সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

দমকল বাহিনীর ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে আগুনে পুড়ে মারা যান ১৬ জন শ্রমিক। তাদের কারও চেহারা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মরদেহ সনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কারখানাটিতে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। তারা আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর উপস্থিতি থাকলেও উদ্ধার কাজে দেরি হয়েছে।

দুর্ঘটনার পরও দেশের মূলধারার গণমাধ্যমগুলোর নীরবতা নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। অনেকে প্রশ্ন তুলেছেন, “মানুষ পুড়ে মরলেও কেন নীরব থাকে মিডিয়া?”

সরকারি তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *