ভেতরের খবর নিউজ ডেস্ক: সকাল ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায় দিনের প্রথম শাটল ট্রেন। তবে আজ ক্লাস বা পরীক্ষা নয় সবাই এসেছে চাকসু নির্বাচনে ভোট দিতে। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উম্মে হুমাইরা বলেন, “৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন এটা গর্বের, আমরা যোগ্য প্রার্থী বেছে নিতে চাই।”
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, “আজ ক্লাসে নয়, ইতিহাসের সাক্ষী হতে এসেছি ভোটার হিসেবে।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


