ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ভোট দিচ্ছেন।
এবার পাঁচটি অনুষদ ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকেরা অবস্থান করছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান জানান, ভোট শান্তিপূর্ণভাবে চলছে এবং বিকেল চারটা পর্যন্ত চলবে। তবে চারটার আগে যারা লাইনে দাঁড়াবেন, তারাও ভোট দিতে পারবেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


