চবি চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস: ‘প্রথম ভোট দিয়েছি, দারুণ লাগছে’

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সমাজবিজ্ঞান অনুষদের ড. মুহাম্মদ ইউনূস ভবনে ভোট দেন রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পায়েল মুহুরী। তিনি বলেন, ‘প্রথম ভোট দিলাম, দারুণ লাগছে। পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ।’
ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাবিহা আবছার বলেন, ‘জীবনে প্রথম ভোট দিয়েছি, তাও একসঙ্গে ৪০টি! জাতীয় নির্বাচনে সুযোগ না পেলেও চাকসু নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দ লাগছে।’
আরেক ভোটার সাবরিনা সুলতানা বলেন, ‘পরীক্ষার মতোই প্রস্তুতি নিয়ে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়েছি।’

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *