কালি এক ঘষাতেই উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল প্রার্থীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভোটের কালি এক ঘষাতেই উঠে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মো. শাফায়াত হোসেন।
আজ বুধবার সকাল ১০টায় কলা ও মানববিদ্যা অনুষদের ৩১২৪ নম্বর কক্ষে ভোট দেওয়ার পর তিনি এ অভিযোগ করেন।
শাফায়াত বলেন, “কালি অমোচনীয় হওয়ার কথা, কিন্তু একবার ঘষাতেই উঠে যাচ্ছে।”
তিনি বিষয়টি নির্বাচন কমিশনার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদকে জানান। এ বিষয়ে কমিশনার বলেন, “কালি উঠে গেলেও ভোটারদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, তাই কোনো সমস্যা হবে না।”
এ সময় শাফায়াত আরও জানান, এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম, বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *