ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তার সই ছাড়া ব্যালট বাক্সে ভোট পড়ার অভিযোগ উঠেছে। বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেলের পর্যবেক্ষক তৌহিদুল ইসলাম জানান, অন্তত ৪০০টি ব্যালট পেপারে কর্মকর্তার সই ছিল না।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কাউসার হামিদ বলেন, শুরুতে সই করার নির্দেশনা ছিল না, পরে অভিযোগের পর সই শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন জানান, ব্যবসায় অনুষদে ৮০ ও প্রকৌশল অনুষদ কেন্দ্রে ১৬ জন ভোটার সইবিহীন ব্যালটে ভোট দিয়েছেন। বিষয়টি যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


