শৈশবের আলোচিত বই ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান আর নেই।

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের কিশোর সাহিত্য জগতের কিংবদন্তি লেখক ও জনপ্রিয় সিরিজ ‘তিন গোয়েন্দা’-এর স্রষ্টা রকিব হাসান আর নেই।
আজ বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে ডায়ালিসিস চলাকালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন রকিব হাসান। নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছিল তাকে। আজ চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে চিকিৎসকরা তাকে আর ফিরিয়ে আনতে পারেননি।

রকিব হাসানের হাত ধরেই ১৯৮৫ সালে সেবা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত হয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’।
বাংলাদেশের পাঠক সমাজে এই সিরিজ শুধু জনপ্রিয়তা নয়, একটি প্রজন্মের শৈশবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।
কিশোর পাঠকদের জন্য রোমাঞ্চ, বুদ্ধি ও বন্ধুত্বের গল্পে ভরপুর তাঁর রচনাগুলো আজও পাঠকের মনে গভীর দাগ রেখে গেছে।

তাঁর মৃত্যুতে সেবা প্রকাশনী, সাহিত্যজগৎ ও অসংখ্য পাঠক গভীর শোক প্রকাশ করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ঢেউ বইছে, সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *