ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ বুধবার বিকেল চারটায় শেষ হয়েছে। তবে কেন্দ্রে লাইনে থাকা ভোটাররা চারটার পরও ভোট দেওয়ার সুযোগ পান। নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট শেষে ব্যালটগুলো পৃথক করে ডিন কার্যালয়ে নিয়ে ক্যামেরার সামনে গণনা করা হচ্ছে।
দিনভর ভোটারদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। তবে সইবিহীন ব্যালট, অমোচনীয় কালি উঠে যাওয়া ও অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


