ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে তিনটি প্যানেল—‘বৈচিত্র্যের ঐক্য’, ‘দ্রোহ পর্ষদ’ ও ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’।
বুধবার বিকেলে চাকসু ভবনের সামনে পৃথক সংবাদ সম্মেলনে প্যানেলগুলো অভিযোগ করে, নির্বাচনে নানা অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকা সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে।
দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ বলেন, “শুরু থেকেই প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে।”
বৈচিত্র্যের ঐক্যের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া বলেন, “বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রশাসন দায়িত্ব পালন করেনি।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


