ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রায় ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি জানান, সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ভোট পড়েছে ৬৭.১৭%, আইটি ভবনে ৭২% এবং বিজ্ঞান অনুষদ ভবনে ৬৯%।
মোট ভোটার ছিলেন ২৭ হাজার ৫১৬ জন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


