ভেতরের খবর নিউজ ডেস্ক: রাকসু নির্বাচনে একটি কেন্দ্রে বুথের ভেতর ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের লিফলেট পাওয়ার অভিযোগ তুলেছেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের ভিপি প্রার্থী তাসিন খান।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে তিনি অভিযোগ করেন, “ভোটকেন্দ্রের ভেতরে লিফলেট পাওয়া অনাকাঙ্ক্ষিত ও প্রশ্নবিদ্ধ।”
তাসিন খান আরও বলেন, অমোচনীয় কালিও উঠে যাচ্ছে, ফলে কেউ একাধিকবার ভোট দিতে পারে এমন আশঙ্কা রয়েছে।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন শুরু থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো পদক্ষেপ নেয়নি।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


