ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৬৯ দশমিক ৮৩ শতাংশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, এবং পর্যবেক্ষকেরা জানিয়েছেন এত স্বচ্ছ নির্বাচন আগে দেখেননি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ছাত্রদের ১১টি হলে গড়ে ভোট পড়েছে ৭৮ দশমিক ৯৭ শতাংশ, আর ছাত্রীদের ৬টি হলে গড়ে ভোট পড়েছে ৬৩ দশমিক ২৪ শতাংশ।
সবচেয়ে বেশি ভোট পড়েছে সৈয়দ আমীর আলী হলে (৭৭ দশমিক ৭৮ শতাংশ) এবং সবচেয়ে কম ভোট পড়েছে রোকেয়া হলে (৫৯ দশমিক ৬০ শতাংশ)।
এখন চলছে ভোট গণনার কাজ।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


