রাকসু নির্বাচন সুষ্ঠু, ব্যবস্থাপনায় কিছু ত্রুটি- পর্যবেক্ষণ কমিটি

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষণ কমিটি। তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল বলে মন্তব্য করেছেন তাঁরা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাকসু নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম রফিকুল ইসলাম। উপাচার্য সালেহ্ হাসান নকীবের নির্দেশে গঠিত নয় সদস্যের এই কমিটি দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করে।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা, প্রার্থীদের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। সার্বিকভাবে দেখা গেছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণে কোনো অসংগতি চোখে পড়েনি, তবে ব্যবস্থাপনায় কিছু ত্রুটি ছিল।’

তিনি জানান, কিছু হলে ভোটারসংখ্যা বেশি হওয়ায় জায়গার সংকুলান না থাকায় লম্বা লাইন পড়ে গেছে। এ বিষয়টি আগে থেকে বিবেচনা করা উচিত ছিল। তবে ভোট গ্রহণে কেউ কোনো অভিযোগ করেননি এবং জাল ভোটের অভিযোগও পাওয়া যায়নি।

শহীদুল্লাহ কলাভবনে এক ঘণ্টা ভোট বন্ধ থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এমন কোনো তথ্য পাইনি। ভোটার ও এজেন্টরা জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।’

‘লাইন জ্যামিং’ প্রসঙ্গে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘মন্নুজান ও বিজয় ২৪ হলসহ কয়েকটি হলে ভোটারসংখ্যা বেশি থাকায় দীর্ঘ লাইন দেখা গেছে। এটা ব্যবস্থাপনাগত সমস্যা।’

ফেসবুকে ছড়িয়ে পড়া ভুয়া সাংবাদিক কার্ড ও বহিরাগতদের প্রবেশের অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘এ ধরনের বিষয় সরাসরি কেউ আমাদের জানায়নি। কেবল সামাজিক মাধ্যমে দেখেছি।’

শেষে তিনি বলেন, ‘নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই।’

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *