ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ভোট গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মন্নুজান হলের ব্যালট দিয়ে গণনা শুরু হয়। মিলনায়তনে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণনা করা হচ্ছে এবং প্রক্রিয়াটি বড় পর্দায় দেখানো হচ্ছে। ছাত্র, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গণমাধ্যমকর্মীরা সরেজমিনে উপস্থিত রয়েছেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নয়টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


