জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন অধ্যাপক ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা

ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ শুক্রবার বিকেল ৫টায় জুলাই জাতীয় সনদ ২০২৫–এ স্বাক্ষর করেছেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের সদস্যরাও এতে স্বাক্ষর করেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, এবি পার্টি ও গণসংহতি আন্দোলনসহ বেশ কয়েকটি দলের শীর্ষ নেতারা এই সনদে স্বাক্ষর করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ, বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ সনদে সই করেনি।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিকেল ৪টা ৩৭ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। তাঁর সঙ্গে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা।

অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “খুব ভালো সনদ হতে যাচ্ছে। কিছু ‘নোট অব ডিসেন্ট’ আছে, সেগুলো দূর করার চেষ্টা চলবে।”

তবে সনদ স্বাক্ষরের আগে বিকেল নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

বিকেলে জাতীয় ঐকমত্য কমিশন জানায়, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে জুলাই সনদের পঞ্চম দফা সংশোধন করা হয়েছে।

অধ্যাপক ইউনূসের উপদেষ্টারা জানিয়েছেন, এই সনদ বাংলাদেশের গণতন্ত্রের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।

 

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *