ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের পর নানা সংস্কার আলোচনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মধ্যে ঘনিষ্ঠতা দেখা গেলেও জুলাই জাতীয় সনদে এনসিপি স্বাক্ষর না করায় দুই দলের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।
জামায়াতের বিরুদ্ধে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্ট নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
সূত্র জানায়, আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় এনসিপি সনদে সই করতে রাজি হয়নি। স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাতেই তারা সিদ্ধান্ত জানায়। এমনকি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অনুরোধ সত্ত্বেও এনসিপি অনুষ্ঠানে যায়নি।
১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ ২৪টি দল সই করলেও এনসিপি অনুপস্থিত ছিল।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাই জামায়াত ও এনসিপির ‘দূরত্বের সূচনা’।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


