ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে, এ বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপির অবস্থান স্পষ্ট নির্বাচন ও গণভোট একই দিনে, দুটি ব্যালটের মাধ্যমে হবে।”
এদিন জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ ২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।
আমীর খসরু বলেন, “ঐক্যমতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। বিএনপি যেখানে ঐকমত্যে নেই, সেখানে যাওয়ারও কোনো প্রশ্ন ওঠে না।”
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


