“শক্তির বলয়ে নয়, আইনের শাসনে — গণতন্ত্রের বাংলাদেশ গড়ার অঙ্গীকার।” – বিএনপি ‎

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):‎ঢাকা, ২৯ অক্টোবর ২০২৫:
‎“শক্তির বলয়ে নয়, আইনের শাসন প্রতিষ্ঠা” — এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর গুলশান-২ এর লেকশোর হোটেলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। অনুষ্ঠানের মূল স্লোগান ছিল:
‎“From Rule by Power to Rule of Law – Transition to a Democratic Bangladesh.”
‎
‎অনুষ্ঠানে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। বিএনপি বিশ্বাস করে, একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে দেশকে দমননীতি ও স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করা সম্ভব।
‎
‎সভায় দেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
‎বক্তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়।
‎
‎অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন— জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও ন্যায়ের ভিত্তিতে গঠিত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *