মুরাদনগরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে আজিজ মিয়া আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে সাত বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজ মিয়া (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (২৭ অক্টোবর) উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শিশুটির বাবা ঘুমিয়ে থাকার সময় আজিজ মিয়া বাড়িতে ঢুকে রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। প্রতিবেশীরা দেখে শিশুটিকে উদ্ধার করেন। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অভিযুক্তের পক্ষের লোকজনের বিরুদ্ধে। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় আজিজ মিয়াকে আটক করেছে। আজ বুধবার তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *