ভেতরের খবর নিউজ ডেস্ক: গত একবছরে দেশে ২৫৮টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
অধিকার আদায়ের নামে শ্রমিকদের সংগঠিত আন্দোলনে কখনও কখনও বন্ধ হয়েছে কারখানার উৎপাদন; এক অঞ্চল থেকে শ্রমিক অসন্তোষ ছড়িয়েছে শিল্পঘন অন্য অঞ্চলে। গত বছরের আগস্ট থেকে এমন পরিস্থিতি মোকাবিলা করে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা, তখন উপদেষ্টা পরিষদের সভায় মাত্র ২০ জন শ্রমিক নিয়ে ট্রেড ইউনিয়ন করার সিদ্ধান্ত আবারও অস্থিতিশীল করবে তৈরি পোশাক শিল্পকে; এমন আশঙ্কা বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে এলডিসি গ্র্যাজুয়েশন, চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থান তুলে ধরতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি জানান, গত এক বছরে দেশে ২৫৮টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে।
এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি বলেন, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ-সহ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আগেই আগামী বছরই এলডিসি গ্র্যাজুয়েশন হলে পিছিয়ে পড়বে দেশ, কমবে বিনিয়োগ ও রফতানি আয়।- স্পেশাল করসপন্ডেন্ট, ঢাকা