ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই অভ্যুত্থানের পর দেশে গণমাধ্যম ‘দখল’ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আগামী নির্বাচনে গণমাধ্যমের অপব্যবহারের আশঙ্কাও জানিয়েছেন তিনি।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, “৫ আগস্ট থেকে মিডিয়া দখল শুরু হয়েছে, এখন মতাদর্শভিত্তিক রিপ্লেসমেন্ট চলছে।”
তিনি সতর্ক করে বলেন, “সোশ্যাল মিডিয়ায় বিজেপি বা ট্রাম্প ধাঁচে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। এভাবে চললে নির্বাচনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।”
বৈঠকে আরও বক্তব্য দেন কামাল আহমেদ, গীতি আরা নাসরীন, মাহ্ফুজ আনাম, এ কে আজাদ, মাহমুদুর রহমান, মওদুদ হোসেন আলমগীর, মতিউর রহমান আকন্দসহ অনেকে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর