‘শাপলার প্রশ্নে আপসহীন’ — এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা বরাবরই বলে আসছি, এনসিপি শাপলা চায়। শাপলা নিয়েই নির্বাচন করবে, শাপলার প্রশ্নে আমরা আপসহীন।”

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) বিএনপি ও জামায়াতকে সুবিধা দিতে এবং আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে এনসিপির প্রতীক নিয়ে ‘খেলা’ করছে। তিনি ইসিকে সতর্ক করে বলেন, “এই খেলা বন্ধ না হলে ইসির সামনে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আপনাদের পদত্যাগে বাধ্য করব।”

এর আগে আজই নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। এতে ‘শাপলা কলি’ সংযোজিত হলেও এনসিপির দাবিকৃত ‘শাপলা’ প্রতীকটি বাদ যায়।

এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, “ইসি কোনো আইনি বা সাংবিধানিক ব্যাখ্যা ছাড়াই ‘শাপলা’ বাদ দিয়ে ‘শাপলা কলি’ যুক্ত করেছে। এতে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম। বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *