তারেক রহমানের পক্ষে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

ভেতরের খবর নিউজ ডেস্ক: “গর্ভবতী মায়ের সেবা করি, সুস্থ শিশুর জন্ম নিশ্চিত করি”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গর্ভবতী মায়েদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে মধুপুরের মির্জাবাড়ী, দূর্গাপুর ও মধুপুর পৌরসভার কর্নেল আজাদ সমর্থিত বিএনপি কার্যালয়ে গর্ভবতী মায়েদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গর্ভবতী মায়েদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আজাদ বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। গর্ভাবস্থায় যদি মায়েদের সুষম ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত না হয়, তাহলে সুস্থ ও সবল শিশু জন্মদান সম্ভব নয়। তাই গর্ভবতী মায়েদের যত্ন নেওয়া সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, গর্ভবতী মায়ের যত্নে সুষম খাদ্যগ্রহণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত বিশ্রাম ও ভারী কাজ এড়িয়ে চলা জরুরি। এই সময়ে মায়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সুস্থ শিশুর জন্মে সহায়ক ভূমিকা রাখে। এ সময় তিনি গর্ভবতী নারীদের জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্যও প্রদান করেন।

স্পেশাল ক্রসপন্ডেন্ট, ভেতরের খবর।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *