কুয়েট সংলগ্ন বিএনপি কার্যালয়ে গুলিবর্ষণ ও বোমা হামলা: নিহত ১, আহত ৩

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের বোমা ও গুলিবর্ষণের ঘটনায় ইমদাদুল হক (৪৫) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) এবং মিজানুর রহমান নামে এক ব্যক্তি গুরুতর অবস্থায় রয়েছেন।রোববার (২ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে কুয়েট রোড এলাকার যোগীপোল ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় মামুন শেখ কয়েকজন স্থানীয় নেতাকর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ে বৈঠক করছিলেন। হঠাৎ মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চার রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।বোমা বিস্ফোরণ ও গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে শিক্ষক ইমদাদুল হক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে গুলিবিদ্ধ অবস্থায় মামুন শেখ ও মিজানুর রহমানকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পর খান জাহান আলী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আশপাশের এলাকায় টহল জোরদার করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত বোমার খণ্ডাংশ এবং গুলির খোসা।খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আমরা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না, তবে খবর পেয়েছি দুর্বৃত্তরা অফিসে ঢুকে বোমা ও গুলি ছুঁড়ে পালিয়ে গেছে। আহতদের চিকিৎসা চলছে।”
পুলিশ সূত্রে জানা যায়, হামলার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি ‘রাজনৈতিক প্রতিহিংসা বা আধিপত্য বিস্তারের’ জেরে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ঘটনার পর কুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কুয়েট রোড এলাকায় একাধিক ছোটখাটো সংঘর্ষ ঘটেছে, যা এখন বড় ধরনের সহিংসতায় রূপ নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় এমন হামলার ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্পেশাল ক্রসপন্ডেন্ট~ রাজ

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *