দেশজুড়ে কবে শীত নামবে, জানাল আবহাওয়া অফিস

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। এ ছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই।
রোববার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়।এ ছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।
সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে।এদিকে নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ। যার একটি আবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতও হতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি।
রোববার (২ নভেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

স্পেশাল ক্রসপন্ডেন্ট~ রাজ

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *