গোপালগঞ্জে প্রার্থী ঘোষণা করল বিএনপি: আওয়ামী লীগের ঘাঁটিতে চ্যালেঞ্জ

ভেতরের খবর নিউজ ডেস্ক: দীর্ঘ ১৬ বছর পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেন।

গোপালগঞ্জ, যা আওয়ামী লীগের রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে এবার বিএনপি সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছে। ঘোষিত তালিকা অনুযায়ী—গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হচ্ছেন সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবর আলী, এবং গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। আজ ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলো। বাকি আসনগুলোতে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ঘোষণা আসন্ন নির্বাচনে একটি সাহসী পদক্ষেপ, যা দলটির সাংগঠনিক উপস্থিতি জোরদারের ইঙ্গিত দেয়।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *