ভাইরাল পোস্টে ভুল তথ্য, নিহত আবুল কালামের ব্যাংক নমিনি তাঁর বোন নন, জানালেন স্ত্রী আইরিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের ব্যাংক হিসাবের ‘নমিনি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী আইরিন আক্তার।

গত ২৬ অক্টোবর ফার্মগেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান বেসরকারি চাকরিজীবী আবুল কালাম। ঘটনার দুই দিন পর থেকেই একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় কালামের ব্যাংক অ্যাকাউন্টের নমিনি তাঁর বোন, ফলে স্ত্রী তাঁর ‘হক’ থেকে বঞ্চিত হয়েছেন।

এই প্রসঙ্গে নিহতের স্ত্রী আইরিন আক্তার বলেন, “আমার স্বামীর ব্যাংক হিসাবের নমিনি নিয়ে কেউ আমার সঙ্গে কোনো কথা বলেননি। ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও দুঃখজনক।”

নিহতের বোন লাইজু আক্তারও জানান, “আমার ভাই বিয়ের আগে আমাদের কিছুজনকে নমিনি করেছিল, কিন্তু বিয়ের পর নিজেই নমিনি পরিবর্তন করে স্ত্রী আইরিনকে দিয়েছেন। ফেসবুকে যেটা ছড়ানো হচ্ছে, সেটা পুরোপুরি ভুল।”

আইরিন আরও জানান, স্বামীর মৃত্যুর পর তাঁর মোবাইল ফোন, পাসপোর্ট ও মানিব্যাগ পুলিশের জিম্মায় ছিল। পরে এসব জিনিস তেজগাঁও থানার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়।

নিহতের খালাতো ভাই আরিফ হোসেন বলেন, “আমরা কেউই এমন কোনো কথা বলিনি যে আবুল কালামের নমিনি তাঁর বোনেরা। এটি একটি ভুল তথ্য, যা এখন ফেসবুকে ছড়িয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।”

স্বজনদের তথ্য অনুযায়ী, আবুল কালাম ২০১৮ সালে আইরিনকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, কোনো গ্রাহকের নমিনি সংক্রান্ত তথ্য গোপনীয় থাকে এবং ব্যাংক কর্তৃপক্ষ অনুমতি ছাড়া তা প্রকাশ করতে পারে না। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যে কোনো সরকারি বা প্রামাণ্য উৎস নেই।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *