ভেতরের খবর নিউজ ডেস্ক: রাতের আকাশ যারা ভালোবাসেন, তাঁদের জন্য অপেক্ষা করছে এক দারুণ চমক! আগামীকাল ৫ নভেম্বর আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে বড় এবং সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা চাঁদ! এই বিশেষ চাঁদকে বলা হয় বিভার মুন। ২০২৫ সালের টানা তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি।
বাংলাদেশ থেকে কখন দেখা যাবে 🌒↓
বাংলাদেশ থেকেও এই বিশাল পূর্ণিমার চাঁদ দেখা যাবে। লাইভ সায়েন্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামীকাল ৫ নভেম্বর, বুধবার বিকেল ৬টা ১৯ মিনিটে বাংলাদেশ থেকে সবচেয়ে ভালোভাবে এই চাঁদ দেখা যাবে। তবে এর আগে আজ ৪ নভেম্বর, মঙ্গলবার ও পরে ৬ নভেম্বর, বৃহস্পতিবার উজ্জ্বল এবং প্রায় পূর্ণ চাঁদ দেখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, পূর্ণ চাঁদ ৫ নভেম্বর দেখা গেলেও সবচেয়ে দারুণ দৃশ্য দেখা যাবে ৬ নভেম্বর, বৃহস্পতিবার। পূর্ণিমার চাঁদ সাধারণত সূর্য ডোবার ঠিক পরেই সবচেয়ে সুন্দর ও বিশাল দেখায়। আর সুপারমুনের ক্ষেত্রে তো কথাই নেই! এই সময়েই চাঁদের আসল রূপটি দেখা যায়। তাই পূর্ণ উজ্জ্বল পূর্ণিমার চাঁদ দেখতে চাইলে বৃহস্পতিবার সন্ধ্যায়ও আকাশের দিকে চোখ রাখতে পারেন।
স্পেশাল ক্রসপন্ডেন্ট ~রাজ