ভেতরের খবর নিউজ ডেস্ক : রাজশাহী:নাটোর জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জননন্দিত নেতা আব্দুল আজিজ নাটোর–৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি বলেন, “শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। দলের স্থায়ী কমিটির সদস্যসহ সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতিও আমি কৃতজ্ঞ।”
আব্দুল আজিজ বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক পরিবার। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ ছিল— ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’”
মনোনয়ন–পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি জানান, সাবেক এমপি মোজাম্মেল হকের ছেলে ব্যারিস্টার রঞ্জুকে ফোনে ও বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি সাড়া দেননি।
দুঃখ প্রকাশ করে আজিজ বলেন, “তার পিতা মোজাম্মেল হকের জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। রঞ্জু আমার সন্তানের বয়সী; তাকে সবসময় স্নেহ ও ভালোবাসা দিয়ে এসেছি।”
তৃণমূল নেতাকর্মীরা বলেন, রঞ্জু সাহেব ধানের শীষের প্রার্থীর সাথে দেখা না করে, কথা না বলে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন এবং রাজনৈতিক অপরিপক্বতার প্রকাশ ঘটিয়েছেন।এবং তারেক রহমান যে ঐক্যের কথা বলেছেন সেটাও তিনি অমান্য করেছেন।নেতাকর্মীরা বলেন, ধানের শীষের মনোনয়ন না পাওয়ার একদিন পরেই, মনে হচ্ছে -আব্দুল আজিজ সাহেব ধানের শীষের -ব্যারিস্টার রঞ্জু সাহেব অন্য কোন দলের প্রার্থীর কাজ শুরু করেছে বলেও মন্তব্য করেন ।
আব্দুল আজিজ শুধু একজন রাজনীতিক নন, তিনি গণমানুষের প্রতিনিধি তাই ধানের শীষের বিজয় হবেই, ইনশাআল্লাহ।”
মো: উজ্জল হোসেন
ব্যুরো প্রধান, রাজশাহী