এনসিপি থেকে বহিষ্কার মুনতাসির মাহমুদ, শৃঙ্খলাভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে দল অসন্তুষ্ট

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অবশেষে বহিষ্কার করা হয়েছে দলের দক্ষিণাঞ্চলের সংগঠক মুনতাসির মাহমুদকে। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি।

আজ বুধবার সন্ধ্যায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক চিঠিতে তাঁর অব্যাহতির বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর মুনতাসিরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছিল। ১৪ অক্টোবর তিনি ব্যাখ্যা জমা দিলেও তা সন্তোষজনক না হওয়ায় তাঁকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, পূর্বের ঘটনার তদন্ত চলাকালীন ও সতর্ক করার পরও মুনতাসির একাধিকবার সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে এই বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দিয়েছিলেন। সেখানে উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত অক্টোবরের শুরুতে রেড ক্রিসেন্টের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির মগবাজার কার্যালয়ে কয়েক দিন ধরে বিক্ষোভ করেন মুনতাসির। এনসিপির নিষেধ সত্ত্বেও ১২ অক্টোবর তিনি লোকজন নিয়ে সেখানে অবস্থান নেন। ওই দিনই রেড ক্রিসেন্ট বোর্ড সভায় তাঁকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়।

এরপরও ফেসবুকে উপদেষ্টা মাহবুব আলমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযোগ তোলায় দলের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়। অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে দল থেকে মুনতাসির মাহমুদকে বহিষ্কার ঘোষণা করেছে এনসিপি।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    পরীক্ষা ভালো হবে না’—মা-বাবাকে চিরকুট লিখে কলেজছাত্রীর মৃত্যু

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: সামনে পরীক্ষা। প্রস্তুতি ভালো হয়নি—এমন দুশ্চিন্তায় মা-বাবার কাছে চিরকুট লিখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় শরিফা ইসলাম (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে পরিবারের…

    পুকুরপাড়ে গাছের ডালে লুঙ্গির ফাঁস, ছিঁড়ে পুকুরে পড়ল মাদকাসক্ত যুবকের নিথর দেহ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা ,গোপালগঞ্জ প্রতিনিধি: পুকুরপাড়ের গাছের ডালে পরনের লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন মিরাজুল খলিফা মিরু (২৪)। সকালে স্থানীয়রা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন এগিয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *