বিপিএলে ঢাকার হয়ে খেলবেন তাসকিন আহমেদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন বিপিএলের ১২তম আসরে বড় চমক নিয়ে মাঠে নামছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। জনপ্রিয় এই অভিনেতার মালিকানাধীন দল এবার প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র।ঢাকা ফ্র্যাঞ্চাইজির এক কর্মকর্তার ভাষ্যমতে, তাসকিনের সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক থাকলে আসন্ন বিপিএলে ঢাকার জার্সিতে দেখা যাবে এই টাইগার স্পিডস্টারকে।
এর আগে সর্বশেষ আসরে ‘দুর্বার রাজশাহী’র হয়ে খেলেছিলেন তাসকিন আহমেদ। সেখানেও কয়েকটি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে এবারের আসরে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে না। ফলে সুযোগ কাজে লাগিয়ে তাসকিনকে দলে টেনে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।প্রথমবার বিপিএলে অংশ নিয়ে মাঠের বাইরে ব্যাপক আলোচনায় আসে শাকিব খানের ঢাকা। গ্যালারিতে শাকিবের উপস্থিতি তখন যেন মেলবন্ধন ঘটিয়েছিল ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের মধ্যে। যদিও মাঠের পারফরম্যান্সে তেমন ছাপ রাখতে পারেনি দলটি।
তবে এবার ভিন্ন চিত্র দেখতে চায় ঢাকার সমর্থকরা। প্রথম আসরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শক্তিশালী ও আগ্রাসী দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন শাকিব খান। তাসকিন আহমেদকে দলে ভেড়ানো সেই প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।

স্পেশাল ক্রসপন্ডেন্ট~ রাজ।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *